১. মুক্তিযুদ্ধের সময় বিপুল শরণার্থী কোথায় এবং কীভাবে
আশ্রয় পেয়েছিল?
উত্তর : মুক্তিযুদ্ধের সময় বিপুল শরণার্থী ভারতে আশ্রয়
পেয়েছিল। যদিও সামান্য কিছু মানুষ মায়ানমারে আশ্রয়
নিয়েছিল। পাকিস্তানি বাহিনী নৃশংস গণহত্যা শুরু করলে প্রাণ
বাঁচাতে লাখ লাখ মানুষ ভারতে আশ্রয় নেয়। ভারত সরকার
শরণার্থীদের জন্য সীমান্ত খুলে দিলে ১ কোটি শরণার্থী ভারতে
আশ্রয় গ্রহণ করে।
শরণার্থীদের কোনো অর্থ ছিল না, খাবার ছিল না, গায়ে পোশাক
ছিল না। তারা খোলা আকাশের নিচে খুব কষ্টে বসবাস করেছে।
অনাহারে, অর্ধাহারে কেটেছে তাদের দিন। আবার দেখা দিয়েছে
মহামারি রোগ। ভারতের সাহায্য ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার
সহযোগিতায় তারা কোনো রকম বেঁচেছিল। এ শরণার্থীদের
অবর্ণনীয় কষ্ট বিশ্ব বিবেককে নাড়া দিয়েছিল।
২. অপারেশন সার্চলাইটের নৃশংস হত্যাকাণ্ডের খবর বিশ্বে
কীভাবে ছড়িয়েছিল?
উত্তর : ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী
গণহত্যা আড়াল করতে পরিকল্পিতভাবে বিদেশি সাংবাদিকদের
ঢাকা ছাড়ার নির্দেশ দেয়। তবে এ সময় তরুণ সাংবাদিক
সাইমন ড্রিং বড় ঘটনার আঁচ করতে পেরে হোটেলে লুকিয়ে
থাকেন। অতঃপর তিনি পাকিস্তানি সেনাদের চোখ ফাঁকি দিয়ে
ঢাকা রাস্তায় গণহত্যার ছবি সংগ্রহ করে ব্যাংকক পৌছান এবং
সেখান থেকে লন্ডনে পাঠিয়ে দেন।
অতঃপর তা দ্য ডেউলি টেলিগ্রাফে প্রকাশিত হলে বিশ্ববাসী
গণহত্যার কথা জেনে যায়। তাছাড়া ভারতীয় গণমাধ্যমসহ
বিশ্বের বিভিন্ন সংবাদপত্র, টিভি ও রেডিওতে পূর্ব পাকিস্তানে
সংঘটিত গণহত্যার খবর প্রকাশিত হলে বিশ্ববাসী তা জেনে
যায়। বিবিসি, আকাশবাণীসহ নানা গণমাধ্যমের মাধ্যমে
বিশ্ববাসী গণহত্যার খবর জানতে পারে।
৩. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের প্রথম সরকার গঠন ও
মুক্তিযুদ্ধ সংগঠনে কারা সাহায্য করেছিল?
উত্তর : ১৯৭১ সালের ১০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের
প্রথম সরকার গঠিত হয়। ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী
জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে
মুজিবনগর সরকার গঠিত হয়। বর্তমান মেহেরপুর জেলার
বৈদ্যনাথতলায় ১৯৭১ সালের ১৭ এপ্রিল এ সরকার শপথ
গ্রহণ করে। বৈদ্যনাথতলার নতুন নাম মুজিবনগর নামানুসারে এ
সরকার মুজিবনগর সরকার নামে বেশি পরিচিত। তাছাড়াও এ
সরকার প্রবাসী সরকার নামেও পরিচিত।
মুক্তিযুদ্ধ সংগঠনে বাংলাদেশিদের পাশাপাশি বিদেশি ব্যক্তি ও
অনেক দেশ সাহায্য করে। যেসব দেশ মুক্তিযুদ্ধে ভূমিকা পালন
করে তার মধ্যে ভারত, সোভিয়েত ইউনিয়ন অন্যতম। তাছাড়া
বিভিন্ন দেশের সাংবাদিক, শিল্পী, সাহিত্যিক আমাদের
মুক্তিযুদ্ধে অসাধারণ ভূমিকা পালন করে।
Leave a comment